আমার কৈফিয়ৎ - কাজী নজরুল ইসলাম | Amar Koifiyot kobita lyrics By Kazi Nazrul Islam
কবিতা আমাদের না বলা কথাগুলিকে প্রকাশ করার একটি বিশেষ মাধ্যম হিসেবে কাজ করে। এই আমার কৈফিয়ৎ কবিতা লিরিক কবিতাটির মাধ্যমেও সেই একই বিষয়ের উল্লেখ পাওয়া গেছে।
কবি তাঁর এই আমার কৈফিয়ৎ কবিতা লিরিক কবিতাটির মাধ্যমে আমাদের কে তাঁর মনের গহীন ভাবনার উল্লেখ করে আমাদের সামনে তাঁর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন । আমরাও সেই একই রকমের উপলব্ধি পেয়ে থাকি কবির সেই আমার কৈফিয়ৎ কবিতা লিরিক কবিতার প্রতিটি লাইন থেকে।
আমরা মানুষ, আমরা এই সমাজে বসবাস করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি, কিন্তু আমরাই আবার সেই প্রকৃতির ধবংস করে থাকি, কবি তাঁর এই আমার কৈফিয়ৎ কবিতা লিরিক কবিতাটির মাধ্যমে মানুষের অমানবিক ক্রিয়াকলাপ কে বাক্ত করেছেন।
কবির এই আমার কৈফিয়ৎ কবিতা লিরিক কবিতাটি হাজার হাজার মানুষের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে এর বিশেষ কারন হল এই আমার কৈফিয়ৎ কবিতা লিরিক কবিতাটির অসাধারন বাচন ভঙ্গি। কবি তাঁর কবিত্ব ভাব কে অসাধারন ভাবে প্রস্ফুটিত করেছেন তাঁর এই আমার কৈফিয়ৎ কবিতা লিরিক কবিতাটির মাধ্যমে।
এই আমার কৈফিয়ৎ কবিতা লিরিক কবিতাটি শুধুই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজরাম, মনিপুর এর মধ্যেই সীমাবন্ধ নেই ,
কিংবা কবির এই আমার কৈফিয়ৎ কবিতা লিরিক কবিতাটি বাংলাদেশের মধ্যেই আটকে নেই। এই আমার কৈফিয়ৎ কবিতা লিরিক কবিতাটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ।
বিশ্বের যেসব দেশে বিশেষ করে যেসব দেশে বাঙালি প্রবাসী-রা রয়েছেন যেমন- সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া , কাতার, কুয়েত, সৌদিআরব, নেপাল, ভুটান, মায়ানমার, ইত্যাদি দেশেও আমার কৈফিয়ৎ কবিতা লিরিক কবিতাটি সমান ভাবে জনপ্রিয়।
আমার কৈফিয়ৎ কবিতাটির লিরিক্স বা লিরিক
বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’,
কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি!
কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে
ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে!
যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?’
দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী!
কবি-বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা প’ড়ে শ্বাস ফেলে!
বলে, কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে’।
পড়ে না ক’ বই, ব’য়ে গেছে ওটা।
কেহ বলে, বৌ-এ গিলিয়াছে গোটা।
কেহ বলে, মাটি হ’ল হয়ে মোটা জেলে ব’সে শুধু তাস খেলে!
কেহ বলে, তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে!
গুরু ক’ন, তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁছা!
প্রতি শনিবারী চিঠিতে প্রেয়সী গালি দেন, ‘তুমি হাঁড়িচাঁচা!’
আমি বলি, ‘প্রিয়ে, হাটে ভাঙি হাঁড়ি!’
অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি।
সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা ক’ন, আড়ি চাচা!’
যবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি, নাড়ি কাছা!
মৌ-লোভী যত মৌলবী আর ‘ মোল্-লা’রা ক’ন হাত নেড়ে’,
‘দেব-দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে!
ফতোয়া দিলাম- কাফের কাজী ও,
যদিও শহীদ হইতে রাজী ও!
‘আমপারা’-পড়া হাম-বড়া মোরা এখনো বেড়াই ভাত মেরে!
হিন্দুরা ভাবে,‘ পার্শী-শব্দে কবিতা লেখে, ও পা’ত-নেড়ে!’
আনকোরা যত নন্ভায়োলেন্ট নন্-কো’র দলও নন্ খুশী।
‘ভায়োরেন্সের ভায়োলিন্’ নাকি আমি, বিপ্লবী-মন তুষি!
‘এটা অহিংস’, বিপ্লবী ভাবে,
‘নয় চর্কার গান কেন গা’বে?’
গোঁড়া-রাম ভাবে নাস্তিক আমি, পাতি-রাম ভাবে কন্ফুসি!
স্বরাজীরা ভাবে নারাজী, নারাজীরা ভাবে তাহাদের আঙ্কুশি!
নর ভাবে, আমি বড় নারী-ঘেঁষা! নারী ভাবে, নারী-বিদ্বেষী!
‘বিলেত ফেরনি?’ প্রবাসী-বন্ধু ক’ন, ‘ এই তব বিদ্যে, ছি!’
ভক্তরা বলে, ‘নবযুগ-রবি!’-
যুগের না হই, হজুগের কবি
বটি ত রে দাদা, আমি মনে ভাবি, আর ক’ষে কষি হৃদ্-পেশী,
দু’কানে চশ্মা আঁটিয়া ঘুমানু, দিব্যি হ’তেছে নিদ্ বেশী!
কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?
হাত উঁচু আর হ’ল না ত ভাই, তাই লিখি ক’রে ঘাড় নীচু!
বন্ধু! তোমরা দিলে না ক’ দাম,
রাজ-সরকার রেখেছেন মান!
যাহা কিছু লিখি অমূল্য ব’লে অ-মূল্যে নেন! আর কিছু
শুনেছ কি, হুঁ হুঁ, ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু?
বন্ধু! তুমি ত দেখেছ আমায় আমার মনের মন্দিরে,
হাড় কালি হ’ল শাসাতে নারিনু তবু পোড়া মন-বন্দীরে!
যতবার বাঁধি ছেঁড়ে সে শিকল,
মেরে মেরে তা’রে করিনু বিকল,
তবু যদি কথা শোনে সে পাগল! মানিল না ররি-গান্ধীরে।
হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আঁধারে বন চিরে’!
আমি বলি, ওরে কথা শোন্ ক্ষ্যাপা, দিব্যি আছিস্ খোশ্-হালে!
প্রায় ‘হাফ’-নেতা হ’য়ে উঠেছিস্, এবার এ দাঁও ফস্কালে
‘ফুল’-নেতা আর হবিনে যে হায়!
বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়
গুঁড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা! সেই তালে
নিস্ তোর ফুটো ঘরটাও ছেয়ে, নয় পস্তাবি শেষকালে।
বোঝে না ক’ যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে,
গান শুন সবে ভাবে, ভাবনা কি! দিন যাবে এবে পান খেয়ে!
রবে না ক’ ম্যালেরিয়া মহামারী,
স্বরাজ আসিছে চ’ড়ে জুড়ি-গাড়ী,
চাঁদা চাই, তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে-মেয়ে।
মাতা কয়, ওরে চুপ্ হতভাগা, স্বরাজ আসে যে, দেখ্ চেয়ে!
ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন,
বেলা ব’য়ে যায়, খায়নি ক’ বাছা, কচি পেটে তার জ্বলে আগুন।
কেঁদে ছুটে আসি পাগলের প্রায়,
স্বরাজের নেশা কোথা ছুটে যায়!
কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছে কি? কালি ও চুন
কেন ওঠে না ক’ তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন?
আমরা ত জানি, স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস!
কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস
এল কোটি টাকা, এল না স্বরাজ!
টাকা দিতে নারে ভুখারি সমাজ।
মা’র বুক হ’তে ছেলে কেড়ে খায়, মোরা বলি, বাঘ, খাও হে ঘাস!
হেরিনু, জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ!
বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে!
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।
রক্ত ঝরাতে পারি না ত একা,
তাই লিখে যাই এ রক্ত-লেখা,
বড় কথা বড় ভাব আসে না ক’ মাথায়, বন্ধু, বড় দুখে!
অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!
পরোয়া করি না, বাঁচি বা না-বাঁচি যুগের হুজুগ কেটে গেলে,
মাথায় উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে।
প্রার্থনা ক’রো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!
কবির এই অসামান্য লেখনীর জন্য বিশেষ করে Amar Koifiyot kobita lyrics এই কবিতাটি লেখার কারনে জাতি কবিকে মনের গহীনে স্থান দিয়েছেন। কবির এই অসাধারন লেখনীর কারনে জাতির মনে তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে।
আমরা বিশেষ করে কবির এই Amar Koifiyot kobita lyrics কবিতাটির জন্য তাঁর কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে অনুরোধ আপনারাও কবির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করবেন, যাতে এই Amar Koifiyot kobita lyrics কবিতাটি লেখার জন্য তাঁকে উত্তম প্রতিদান প্রদান করেন।
যদি আপনাদের কাছে Amar Koifiyot kobita lyrics এই কবিতাটি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের প্রিয়জন দের সাথে এই Amar Koifiyot kobita lyrics কবিতাটি শেয়ার করুন।
আর আপনারা যদি এই Amar Koifiyot kobita lyrics এর মতো কবিতা পেতে চান তবে আমাদের এই ওয়েবসাইট-টি কে অনুসরণ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ , আমাদের ইউটিউব চ্যানেল টিকে ও সাবস্ক্রাইব করতে পারেন।
পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপরে কবিতা চান তা আমাদেরকে কমেন্ট করুন , আমরা যথা সম্ভব আপনাদের পছন্দ মতো কবিতা আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করবো।
কাজী নজরুল ইসলাম-এর জীবনী পড়তে লেখাতে ক্লিক করুন

0 মন্তব্যসমূহ