নকশী কাঁথার মাঠ লিরিক চৌদ্দ (শেষ) – জসীমউদ্দীন | Nokshi Kathar Math lyrics by Joshimuddin
কবিতা আমাদের না বলা কথাগুলিকে প্রকাশ করার একটি বিশেষ মাধ্যম হিসেবে কাজ করে। এই নকশী কাঁথার মাঠ কবিতাটির মাধ্যমেও সেই একই বিষয়ের উল্লেখ পাওয়া গেছে।
কবি তাঁর এই নকশী কাঁথার মাঠ কবিতাটির মাধ্যমে আমাদের কে তাঁর মনের গহীন ভাবনার উল্লেখ করে আমাদের সামনে তাঁর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন । আমরাও সেই একই রকমের উপলব্ধি পেয়ে থাকি কবির সেই নকশী কাঁথার মাঠ কবিতার প্রতিটি লাইন থেকে।
আমরা মানুষ, আমরা এই সমাজে বসবাস করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি, কিন্তু আমরাই আবার সেই প্রকৃতির ধবংস করে থাকি, কবি তাঁর এই নকশী কাঁথার মাঠ কবিতাটির মাধ্যমে মানুষের অমানবিক ক্রিয়াকলাপ কে বাক্ত করেছেন।
কবির এই নকশী কাঁথার মাঠ কবিতাটি হাজার হাজার মানুষের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে এর বিশেষ কারন হল এই নকশী কাঁথার মাঠ কবিতাটির অসাধারন বাচন ভঙ্গি। কবি তাঁর কবিত্ব ভাব কে অসাধারন ভাবে প্রস্ফুটিত করেছেন তাঁর এই নকশী কাঁথার মাঠ কবিতাটির মাধ্যমে।
এই নকশী কাঁথার মাঠ কবিতাটি শুধুই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজরাম, মনিপুর এর মধ্যেই সীমাবন্ধ নেই ,
কিংবা কবির এই নকশী কাঁথার মাঠ কবিতাটি বাংলাদেশের মধ্যেই আটকে নেই। এই নকশী কাঁথার মাঠ কবিতাটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ।
বিশ্বের যেসব দেশে বিশেষ করে যেসব দেশে বাঙালি প্রবাসী-রা রয়েছেন যেমন- সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া , কাতার, কুয়েত, সৌদিআরব, নেপাল, ভুটান, মায়ানমার, ইত্যাদি দেশেও নকশী কাঁথার মাঠ কবিতাটি সমান ভাবে জনপ্রিয়।
নকশী কাঁথার মাঠ কবিতাটির লিরিক্স বা লিরিক
চৌদ্দ (শেষ)
আজো এই গাঁও অঝোরে চাহিয়া ওই গাঁওটির পানে,
নীরবে বসিয়া কোন্ কথা যেন কহিতেছে কানে কানে |
মধ্যে অথই শুনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি,
ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারে মূক মাটি!
নিঠুর চাষীরা বুক হতে তার ধানের বসনখানি,
কোন্ সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি !
বাতাসের পায়ে বাজেনা আজিকে ঝল মল মল গান,
মাঠের ধূলায় পাক খেয়ে পড়ে কত যেন হয় ম্লান!
সোনার সীতারে হরেছে রাবণ, পল্লীর পথ পরে,
মুঠি মুঠি ধানে গহনা তাহার পড়িয়াছে বুঝি ঝরে!
মাঠে মাঠে কাঁদে কলমীর লতা, কাঁদে মটরের ফুল,
এই একা মাঠে কি করিয়া তারা রাখিবেগো জাতি-কুল |
লাঙল আজিকে হয়েছে পাগল, কঠিন মাটিরে চিরে,
বুকখানি তার নাড়িয়া নাড়িয়া ঢেলারে ভাঙিবে শিরে |
তবু এই-গাঁও রহিয়াছে চেয়ে, ওই-গাঁওটির পানে,
কতদিন তারা এমনি কাটাবে কেবা তাহা আজ জানে |
মধ্যে লুটায় দিগন্ত-জোড়া নক্সী-কাঁথার মাঠ ;
সারা বুক ভরি কি কথা সে লিখি, নীরবে করিছে পাঠ!
এমন নাম ত শুনিনি মাঠের? যদি লাগে কারো ধাঁধাঁ,
যারে তারে তুমি শুধাইয়া নিও, নাই কোন এর বাঁধা |
সকলেই জানে সেই কোন্ কালে রূপা বলে এক চাষী,
ওই গাঁর এক মেয়ের প্রেমেতে গলায় পড়িল ফাঁসি |
বিয়েও তাদের হয়েছিল ভাই, কিন্তু কপাল-লেখা,
খন্ডাবে কেবা? দারুণ দুঃখ ভালে এঁকে গেল রেখা |
রূপা একদিন ঘর-বাড়ি ছেড়ে চলে গেল দূর দেশে,
তারি আশা-পথে চাহিয়া চাহিয়া বউটি মরিল শেষে |
মরিবার কালে বলে গিয়েছিল — তাহার নক্সী-কাঁথা,
কবরের গায়ে মেলে দেয় যেন বিরহিণী তার মাতা!
বহুদিন পরে গাঁয়ের লোকেরা গভীর রাতের কালে,
শুনিল কে যেন বাজাইছে বাঁশী বেদনার তালে তালে |
প্রভাতে সকলে দেখিল আসিয়া সেই কবরের গায়,
রোগ পাণ্ডডুর একটি বিদেশী মরিয়া রয়েছে হায়!
শিয়রের কাছে পড়ে আছে তার কখানা রঙীন শাড়ী,
রাঙা মেঘ বেয়ে দিবসের রবি যেন চলে গেছে বাড়ি!
সারা গায় তার জড়ায়ে রয়েছে সেই নক্সী-কাঁথা,—
আজও গাঁর লোকে বাঁশী বাজাইয়া গায় এ করুণ গাথা |
কেহ কেহ নাকি গভীর রাত্রে দেখেছে মাঠের পরে,—
মহা-শূণ্যেতে উড়িয়াছে কেবা নক্সী-কাথাটি ধরে ;
হাতে তার সেই বাঁশের বাঁশীটি বাজায় করুণ সুরে,
তারি ঢেউ লাগি এ-গাঁও ও-গাঁও গহন ব্যথায় ঝুরে |
সেই হতে গাঁর নামটি হয়েছে নক্সী-কাঁথার মাঠ,
ছেলে বুড়ো গাঁর সকলেই জানে ইহার করুণ পাঠ |
–সমাপ্ত–
কবির এই অসামান্য লেখনীর জন্য বিশেষ করে Nokshi Kathar Math lyrics এই কবিতাটি লেখার কারনে জাতি কবিকে মনের গহীনে স্থান দিয়েছেন। কবির এই অসাধারন লেখনীর কারনে জাতির মনে তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে।
আমরা বিশেষ করে কবির এই Nokshi Kathar Math lyrics কবিতাটির জন্য তাঁর কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে অনুরোধ আপনারাও কবির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করবেন, যাতে এই Nokshi Kathar Math lyrics কবিতাটি লেখার জন্য তাঁকে উত্তম প্রতিদান প্রদান করেন।
যদি আপনাদের কাছে Nokshi Kathar Math lyrics এই কবিতাটি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের প্রিয়জন দের সাথে এই Nokshi Kathar Math lyrics কবিতাটি শেয়ার করুন।
আর আপনারা যদি এই Nokshi Kathar Math lyrics এর মতো কবিতা পেতে চান তবে আমাদের এই ওয়েবসাইট-টি কে অনুসরণ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ , আমাদের ইউটিউব চ্যানেল টিকে ও সাবস্ক্রাইব করতে পারেন।
পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপরে কবিতা চান তা আমাদেরকে কমেন্ট করুন , আমরা যথা সম্ভব আপনাদের পছন্দ মতো কবিতা আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করবো।

0 মন্তব্যসমূহ